রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় সেনবাগ থেকে ভোটার মোঃ নুর নবী (বাচ্চু)

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্নের লক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সেনবাগ উপজেলা থেকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ নুর নবী (বাচ্চু)। জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর গোপনীয় শাখা থেকে গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে এ তালিকা প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং সংস্থার সাধারণ সম্পাদক কর্তৃক মনোনীত প্রতিনিধিদের তালিকায় গঠনতন্ত্রের ৮.১১ অনুচ্ছেদ অনুযায়ী সেনবাগ উপজেলা থেকে মোঃ নুর নবী (বাচ্চু) স্থান পেয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ২৪.৪ অনুচ্ছেদে অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল।

প্রকাশিত খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে মোট ৭টি আপত্তি জমা পড়ে। পরবর্তীতে ১০ নভেম্বর বিকেল ৩টায় এসব আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৭টি আপত্তির মধ্যে ৬টি নামঞ্জুর এবং ১টি আপত্তি মঞ্জুর করা হয়।

আপত্তি মঞ্জুরের ফলে খসড়া ভোটার তালিকার ২৬ নম্বর ক্রমিকে থাকা পৃষ্ঠপোষক প্রতিনিধি ভোটার মনির চৌধুরীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশিত স্মারক নম্বর ০৫.৪২.৭৫০০.০০০০.১৫.০০০২২৬-১৬ অনুযায়ী এ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ ঘিরে ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এখন চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে পরবর্তী নির্বাচনী কার্যক্রম সম্পন্নের পথ তৈরি হয়েছে।

উল্লেখ্য, সেনবাগ উপজেলা থেকে মোঃ নুর নবী (বাচ্চু) ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় আসন্ন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সেনবাগের প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ