রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

উখিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন   বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সিরাজুল কবির বুলবুল উখিয়া (কক্সবাজার) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক আয়োজিত কোমলমতি শিশুদের মেধা যাচাইয়ের লক্ষ্যে (১৪ নভেম্বর) শনিবার, সকাল দশটায় উৎসব মুখর পরিবেশে উখিয়া বহুমুখী সরকারি উচ্চবিদ্যালয়ে কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে এক স্বাক্ষাতকারে প্রতিষ্ঠানটি কক্সবাজার জেলা সহসভাপতি,ও পরীক্ষা কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা, এম,এম, রফিকউল্লাহ আল হাসান জানান,দেশে প্রথম বারের মতো পরীক্ষাটি অনুষ্টিত হচ্ছে।সারাদেশব্যাপী এই পরীক্ষা আজ চলমান রয়েছে, এটি বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি প্রতিষ্ঠান।

 আমরা কিন্ডারগার্টেনে পড়া কোমলমতি শিশুদের মেধাবিকাশের উদ্দেশ্য বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। তিনি জানান,উখিয়া উপজেলার ১২ টি কিন্ডারগার্টেন থেকে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩০০ জন ছাত্র, ছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহণ করছেন। এসময় হল পরিদর্শনে আসেন,উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আশরাফুল আলম সিরাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার, বদরুল আলম, সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ