মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি

মোঃ নোমান কালীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ নোমান,কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি :-গাজীপুরের কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
১০ নভেম্বর দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদকের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। গাজীপুর জেলার দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহযোগিতায় ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার উপকরণ জ্যামিতিবক্স, মামপট, টিফিনবক্স, খাতা, স্কেল বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার দুদকের সহকারী পরিচালক এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নায়েবুর রহমান মাসুদ ও জেলা দুদক এর উপসহকারী পরিচালক আজাদ তালুকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মোড়ল।
এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রাসেল মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফিয়ারা বেগম, সদস্য ফরহাদ হোসেন ফুলু, মামুনুর উর রশিদসহ স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীরা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ