মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

টঙ্গী চেরাগ আলী গার্মেন্টস কারখানায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না: সরকার জাবেদ আহমেদ সুমন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় গার্মেন্টস কারখানায় কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খল কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

 

তাঁর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এ সময় ঐক্যবদ্ধ অবস্থান ব্যক্ত করেন। সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, গার্মেন্টস কারখানার স্বাভাবিক পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শিল্পকারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফায়সাল হোসেন, কামরুল ইসলাম কামু, টঙ্গী সরকারি কলেজের সিনিয়র সহসভাপতি ফজলে রাব্বি, ছাত্রদল নেতা রিফাত রশিদ, মো. মোখলেছুর রহমান, আলমগীর হোসেন দিপু, বাদল আহমেদ, শাকিল পারভেজ ও আমজাদ হোসেন হাফিজ উদ্দিন ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ