মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে দ্রুত অভিযান পরিচালনা হচ্ছে —

সিরাজুল কবির বুলবুল কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সিরাজুল কবির বুলবুল উখিয়া (কক্সবাজার)

উখিয়ার ২৬টি তালিকাভুক্ত হাসপাতালের বেশির ভাগেরই লাইসেন্স নবায়ন হয়নি। কিছু প্রতিষ্ঠান শুধু নবায়নের আবেদন করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর বাইরে নতুন করে গড়ে ওঠা প্রতিষ্ঠানও রয়েছে একাধিক!

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার জানিয়েছেন, লোকবল সংকট ও কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা চলছে। অচিরেই অভিযান পরিচালনা করা হবে।

এখন প্রশ্ন হলো,প্রয়োজনীয় লাইসেন্স, দক্ষ জনবল ও মানসম্মত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত না করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ কতটা নিরাপদ?

উখিয়ার স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে এবার কার্যকর অভিযান ও নিয়মিত তদারকি জরুরি বলে মনে করছেন উখিয়ার সচেতন মহল।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ