মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেলিম আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তানভীর ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১১ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার উলাশি ইউনিয়নের কন্যাদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু তানভীর ইসলামের পিতার নাম সাকিরুল হাসান। পৈত্রিক সুত্রে তাদের বাড়ি ভারতের কলকাতা শহরে।

পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর প্রায় তিন মাস আগে তার মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও তার পরিবারের সদস্যরা। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে তানভীরকে ভাসতে দেখে।

পরে তাদের চিৎকারে আসে পাশের লোকজন ছুটে এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। এদিকে শিশু তানভীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।থামছে না স্বজনদের আহাজারি।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ