মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে শুটার জনিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।

মোঃ মিজানুর রহমান খুলনা
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ পহেলা নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ০১:৩০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১) একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২) একটি দুনলা বন্দুক এবং ৩) দশ রাউন্ড শটগানের গুলিসহ আশিক গ্রুপের শুটার জনি (২২), পিতা: মৃত জাহিদ হাসান, সাং: চানমারি বাজার, থানা ও জেলা: খুলনাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি জনির (২২) পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা, হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে।

জব্দকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেএমপি, খুলনার সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ