মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ছুরিকাঘাতে মাত্তুল সালেক নিহত

কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নুরুল বশার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ছুরিকাঘাতে মাত্তুল সালেক নিহত

নুরুল বশর কক্সবাজারঃ কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে ছুরিকাঘাতে মো.সালেক প্রকাশ মাত্তুল সালেক নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত দেড় টার দিকে উখিয়ার বালুখালীর ৮নং ইস্ট ক্যাম্পের বি/৫০ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত মো. সালেক প্রকাশ মাত্তুল সালেক ওই ক্যাম্পের ডি/৭৬ ব্লকের মো. নুর আলমের ছেলে।

রোহিঙ্গারা জানিয়েছেন সেই একসময় আরসার শীর্ষ নেতা ছিলেন বিভিন্ন অপকর্মের কারণে পালিয়ে ছিলেন কিছু দিন হচ্ছে ক্যাম্পে দেখা যাচ্ছে আজ রাতে বিদ্রোহী গ্রুপ এসে এলোপাতাড়ি কুপিয়ে চলে গেছে।

ওসি মো. শামীম হোসেন জানান, ভোরে সালেক নামের এই রোহিঙ্গা নিজ ঘরে ফেরার পথে বোরকা পরিহিত ৩-৪ জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি শামিম।

কক্সবাজার সদর হাসপাতালের আরএমও আশিকুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছার পূর্বে তার মৃত্যু হয়েছে

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ