মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযান: থাইংখালীর গহীন অরণ্যে থেকে বালিভর্তি দুটি ডাম্পার জব্দ

সিরাজুল কবির বুলবুল কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি দুটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার থাইংখালীর গহিন অরণ্যে খায়রুল বশরের ডেরায় অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে মো. কাইয়ুম, মোসলেম উদ্দিন ও ইলিয়াসসহ একদল বনকর্মী এই অভিযানে অংশ নেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে বালিভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দ করতে সক্ষম হন বনকর্মীরা।

 সূত্র মতে, থাইংখালী এলাকার চিহ্নিত ভুমিদস্যু খায়রুল বশর, ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বনভুমির পাহাড় কেটে মাটি ও বালি পাচার করে আসছিল বলে জানা গেছে।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, বালিভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দের সত্যতা নিশ্চিত করেন এবং সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ