মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় ইউনিয়ন পর্যায়ে এনজিও সংস্থা ব্র্যাকের আয়োজনে মানবপাচারও অভিবাসী চোরাচালান প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত।। 

সিরাজুল কবির বুলবুল কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিরাজুল কবির বুলবুল উখিয়া (কক্সবাজার) “স্বপ্নের নামে প্রতারণা “সমুদ্র পথে বিদেশ যাবো না”

 এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উখিয়া উপজেলায় এনজিও সংস্থা ব্রাকের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হলো

   মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা।

৪ই নভেম্বর বুধবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা সদর রাজাপালং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রাক কর্মকর্তা আজিমুল হক

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মীর শাহেদুল ইসলাম রোমান,

      অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল কবির, সৈয়দ হামজা, আবদুল হক, মহিলা ইউপি সদস্য রোকসানা আক্তার, খুরশিদা বেগম, উখিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল মালেক মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাসেম সিকদার জিসান, সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু, আবদুল গফুর (হৃদয়) সহ এনজিও সংস্থা ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ