মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় ট্রাকচাপায় প্রাণ গেল তিনজনের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিহতদের মধ্যে অটোরিকশা চালকের নাম জানা গেছে। তিনি হলেন তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া (২৩)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন রুবেল মিয়া। পথে হালুয়াঘাটগামী একটি ট্রাক শশার বাজার এলাকায় অটোরিকশাটিকে চাপা দিলে চালক রুবেল মিয়া ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ