
মোঃজিয়াউল হক, শেরপুর থেকে: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ডাকিয়াপাড়া, গাবরাখালী, ভারালিয়াকোনা এবং কড়াইতলী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কম্বল, জিরা এবং গরু পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ও ১০ জানুয়ারি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কম্বল, জিরা এবং গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামাল ও গরুর সিজার মূল্য চার লক্ষ ত্রিশ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।