মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে রাতভর অভিযানে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল ও মদ আটক

মোঃ জিয়াউল হক, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন বাবলাকোনা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ১৯২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের সিজার মূল্য দুই লক্ষ আটাশি হাজার টাকা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল ২৮ ও ২৯ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এবং কুচপাড়া সীমান্তে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ০২টি ভারতীয় গরু এবং ৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার সিজার মূল্য দুই লক্ষ ষাট হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে বিজিবি টহল দল কর্তৃক সর্বমোট পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু, জিরা এবং মদ আটক করতে সক্ষম হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ