মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

টেকনাফে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন।

নুরুল বশর কক্সবাজার
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

টেকনাফে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন।

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে কোডেক ( ইউএসএআইডির) নেচার এন্ড লাইফ প্রকল্প কর্তৃক “বিশ্ব হাত ধোয়া দিবস” উদযাপন করা হয়।

এই বারের প্রতিপাদ্য বিষয় ছিলো “কেন পরিস্কার হাত এখনো গুরুত্বপূর্ণ ” এ উপলক্ষে আজ মঙ্গলবার ১৫ অক্টোবর হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ হতে হোয়াইক্যং বাজার পযর্ন্ত র‍্যালি করা হয়।

এতে নেতৃত্ব দেন হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী ।

হাত ধোয়া দিবসের র‍্যালি শেষে ছাত্র/ছাত্রী এবং ভিসিএফ সদস্যদের মাঝে হাত ধোয়ার ডেমো দেখান সপ্তম শ্রেণীর ছাত্রী শাহারীয়া আলম এবং ওয়াশ অফিসার অলি আহমেদ এরপর ছাত্রছাত্রী এবং ভিসিএফ সদস্যদের নিয়ে হাত ধোয়া বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাইট ফ্যাসিলেটর শাহাব উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলিমুননেছা পারুল, দাতা সদস্য- হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ ।

আলোচনা সভায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নারায়ণ দাস, লাইভলীহুড ম্যানেজার খাদিজা ইসলাম, ওয়াশ অফিসার অলি আহমেদ।

হোয়াইক্যং সাইট কোর্ডিনেটর নজরুল ইসলাম চৌধুরী, সিএমসি সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, রেঞ্জ অফিসার জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী এবং স্কুল শিক্ষকমণ্ডলীগন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ