মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বান্দরবানে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

বান্দরবানে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) পালিত হয়েছে।

বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মীবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক লক্ষপদ দাশ সহ দলীয় নেতৃবৃন্দ।

নানা আয়োজনের পাশাপাশি দুপুরে গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জেলা আওয়ামী লীগ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ