মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে মিথ্যা-ভিত্তিহীন সংবাদ, প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ইউটিউব চ্যানেল, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্র মূলক ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন

ভুক্তভোগী মোঃ দেওয়ান ইমরান হোসেন। তিনি শুক্রবার দুপুরে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় নাসরিন কমপ্লেক্সে ভয়েস অব

নিউজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন,  আমি কখনো কোন ধরনের ব্যবসা বা চাঁদাবাজীসহ কোনো অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত ছিলাম না বা জড়িত নই। আমি ও আমার পরিবারের সুনাম ও সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে এমন অযৌক্তিক মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ষড়যন্ত্র মূলক, উদ্দেশ্য প্রনোদিত ও অযৌক্তিক

একটি সংবাদ। আমি সেই ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি ইমারত হোসেন, সাধারন সম্পাদাক ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবীর, দৈনিক দেশ রূপান্তরের সাগর আহম্মেদ, আনন্দ টেলিভিশন ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি আফসার খান বিপুল, ভয়েস অব নিউজ চ্যানেলের চিফ সিরাজুল ইসলাম, রাজধানী টেলিভিশনের মজনু আহমেদ জীবন, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি  মোরশেদুল আলম পলান, শাহরিয়ার রকিসহ আরো অনেকে

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ