
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ইউটিউব চ্যানেল, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্র মূলক ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন
ভুক্তভোগী মোঃ দেওয়ান ইমরান হোসেন। তিনি শুক্রবার দুপুরে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় নাসরিন কমপ্লেক্সে ভয়েস অব
নিউজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, আমি কখনো কোন ধরনের ব্যবসা বা চাঁদাবাজীসহ কোনো অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত ছিলাম না বা জড়িত নই। আমি ও আমার পরিবারের সুনাম ও সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে এমন অযৌক্তিক মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ষড়যন্ত্র মূলক, উদ্দেশ্য প্রনোদিত ও অযৌক্তিক
একটি সংবাদ। আমি সেই ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি ইমারত হোসেন, সাধারন সম্পাদাক ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবীর, দৈনিক দেশ রূপান্তরের সাগর আহম্মেদ, আনন্দ টেলিভিশন ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি আফসার খান বিপুল, ভয়েস অব নিউজ চ্যানেলের চিফ সিরাজুল ইসলাম, রাজধানী টেলিভিশনের মজনু আহমেদ জীবন, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি মোরশেদুল আলম পলান, শাহরিয়ার রকিসহ আরো অনেকে