বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

বাবুল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের জয়নাতলী গ্রামে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের জয়নাতলী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।
১৫-১২-২০২৪

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ