বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

মধুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

মধুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র‌্যালী, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার সময় মধুপুর বাসস্ট্যান্ডের নিকটে নবনির্মিত ব্রীজের থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে মধুপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিণ শেষে মধুপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে পূনরায় ব্রীজের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী,
মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মিডিয়া সহায়তায় ছিলেন, সাবেক যুবদলের নেতা মনিরুজ্জামান আসিফ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ