বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাবুল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাবুল রানা টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহতের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাবুল রানা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
২১-১০-২০২৪

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ