বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

মধুপুরে চাঁদমনি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বাবুল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

মধুপুরে চাঁদমনি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আউশনারা ইউনিয়নের শাইলবাইদ বাজারের চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে
পাউরুটি ও কেকের মোড়কের গায়ে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য লিপিবদ্ধ না থাকা, ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-বিস্কুট-কেক তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ফ্যাক্টরির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
সহযোগিতায় ছিলেন এসআই হেলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ