
আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর দ্বিতীয় দফা গণহত্যা চালাচ্ছে,
নুরুল বশর কক্সবাজার জেলা প্রতিনিধিঃ মিয়ানমারে ফিরতে চাই রোহিঙ্গারা মিয়ানমার আমাদের দেশ।মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় রোহিঙ্গাদের ৭ বছর পূর্তি দিবস টি, তাদের বিটে জমি জমা ফিরিয়ে দিলে ফিরিয়ে যাবেন রোহিঙ্গারা।
মিয়ানমার থেকে ঢলে ঢলে রোহিঙ্গা প্রবেশের সাত বছর পূর্তি উপলক্ষে আশ্রয় ক্যাম্পে গণহত্যা দিবস পালন করেছে লক্ষাদিক রোহিঙ্গারা। দিবস উপলক্ষে রবিবার (২৫ আগস্ট) ক্যাম্পে বিশাল সমাবেশের আয়োজন করা হয় বৃষ্টিতে ভিজে ভিজে। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে রোহিঙ্গারা।
আজ রবিবার সকাল ১০টার পর থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে সমাবেশে ‘হোপ ইজ হোম’ ক্যাম্পেইন পালন করছেন রোহিঙ্গা নারী-পুরুষ। হাজার হাজার রোহিঙ্গা ‘মিয়ানমারে গণহত্যা বন্ধ করো, গণহত্যা বন্ধ করো’ স্লোগানে প্রকম্পিত করে সমাবেশস্থল।
তাদের প্রতিবছরের মতো দিনটি কে স্মরণ করতে হোপ ইজ হোম ক্যাম্পেইন উপলক্ষে সকাল থেকেই রোহিঙ্গারা আশ্রয় ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হতে শুরু করে। পোস্টার, প্ল্যাকার্ডে তারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তুলে ধরে।
এসময় বিশাল সমাবেশ হয়ে যায় সেখানে এসময় রোহিঙ্গা কমিউনিটি নেতারা বলেন ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যার মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিতে হয় যা এখন বাংলাদেশের জন্য আমরা বোজা হয়ে যাচ্ছি। সামরিক জান্তা রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারা আরাকানে জাতিগত নিধন চালিয়েছেন আমাদের উপর।
রোহিঙ্গা নেতারা আরও জানান, ২০১৭ সালের পর এ বছর মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা জাতি আবারও দ্বিতীয় গণহত্যার শিকার হচ্ছে। বর্তমানে সে দেশের রাখাইন স্টেটে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর দ্বিতীয় দফা গণহত্যা চালাচ্ছে। দেশে ফিরে যাওয়ার জন্যে এই গণহত্যা দিবসটি পালন করছে রোহিঙ্গারা এমন জানান তারা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ড.মোহাম্মদ ইউনুসের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা রেখে রোহিঙ্গা নেতাদের অনেকেই বলেন,এই দিনে মিয়ানমার জান্তা সরকার আমাদের ওপর গণহত্যা চালিয়েছে যা আপনি সহ পৃথিবীর সকলেই দেখেছেন। এই দেশে আর কত বছর থাকবো? আর থাকতে চাই না। আমরা আমাদের স্বদেশে ফিরতে চাই। মিয়ানমার আমাদের দেশ। অনতিবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে।’আবারও সেই দেশে থাকা আমার মা,বোনের উপর নির্যাতন চালাচ্ছে দ্রুত এটা বন্ধ করার জন্য বিশ্বের কাছে দাবি জানাচ্ছি।
তারা রাখাইনে রোহিঙ্গাদের ওপর সামরিক জান্তা এবং আরাকান আর্মির গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। এ ছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ওআইসি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশসহ দাতা সংস্থার কাছে প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্যে সহযোগিতা কামনা করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন– রোহিঙ্গা কমিউনিটি নেতা সৈয়দ উল্লাহ, মাস্টার মোহাম্মদ কামাল, মাস্টার রশিদ আহমদ মাস্টার রহমত উল্লাহ ও রোহিঙ্গা নারীরা ও শ্লোগান দিতে দেখা যায়।
রোহিঙ্গাদের ৭ বছর পূর্তি দিবস টির বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরী বলেন তাদের কারণে আজ আমার ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এখন সঠিক সময় তাদের কে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার।