বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে তুরগ থানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রীজ সংলগ্ন কলাবাগান এর পাশে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

ডাকাতির প্রস্তুতিকালে তুরগ থানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রীজ সংলগ্ন কলাবাগান এর পাশে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকঃ বুধবার ১০ জুলাই ২০২ খ্রিঃ রাতে ডিএমপির তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রিজ সংলগ্ন কলাবাগান এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে আটক করে পুলিশ এ সময় অভিযান চালান অফিসার ইনচার্জ, মোঃ শেখ সাদিক এর দিকনির্দেশনায় এসআই মোঃ শহিদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন- ১। মোঃ শাহাদত আলী (২৩), পিতা-মোঃ আব্দুল মজিদ, মাতা-মোছাঃ মরিয়ম বেগম, স্থায়ী সাং-পূর্বজারপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর, বর্তমান ঠিকানা-বাটুলিয়া (আঃ জলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা, ২। মোঃ আরিফুল ইসলাম আপন (১৮), পিতা-মোঃ আলী, মাতা-মোছাঃ আফরোজা, সাং-বিলালপুর সুতারপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর, বর্তমান ঠিকানা-বাটুলিয়া (আঃ জলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ এরশাদ মিয়া (২০), পিতা-মোঃ ইদ্রিস আলী, মাতা-নাসিমা আক্তার, সাং-ফাইস্কা, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা, বর্তমান ঠিকানা-নলভোগ (কবরস্থানের পাশে), থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা।

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো চাকু, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ডাকাতির কাজে ব্যবহৃত রশি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাতরা পালিয়ে যায়। পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ-ঘটনায় জড়িত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ