বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ তাড়াইলে সাংবাদিকের উপর হামলা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ তাড়াইলে সাংবাদিকের উপর হামলা।

তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: তাড়াইলে এডিবি’র রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী। এ বিষয়ে সরজমিনে তথ্য সংগ্রহের সময় ফেইসবুকে লইভ করায় সাংবাদিকের উপর হামলা করে ঠিকাদার ও তার বাহিনী। তাড়াইল উপজেলার উত্তর সেকান্দর নগর গ্রামের সিকদার পাড়া রোডে সিসি ঢালাই এর রাস্তা প্রাক্কলন অনুযায়ী কাজ না করার প্রমান ড়াওয়া গেলে ঠিকাদার দেলোয়ার হোসেন ফুল মিয়া এ হামলা করেন।এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক কোর্টে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায় যে, ঘটনার তারিখ ও সময়ে ভুক্তভোগী সাংবাদিককে তাড়াইল বাজারের গোরসথান মার্কেট হইতে ফিল্মি স্টইলে ঠিকাদার ও তার বাহিনী তাকে ধরিয়া ব্যাক্তি মালিকানাধীন মেডিনোভা ল্যাবে নিয়ে যায়।সেখানে তাকে বেধরক মারধর করা হয় এ সময় তার বাম কানের পর্দা ছিড়ে যায় ও ঘাড়ে মারাত্নক আঘাত পায়।এ সময় তার সাথে থাকা চেক বই ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাছাড়াও সাদা স্ট্রম্প ও সাদা কাগজে স্বাক্ষর রাখেন।

ভুক্তভোগী জানান, বর্তমানে তিনি আতংকগ্রস্থ আছেন। যেকোন সময় তারা পুনরায় হামলা করতে পারে।মামলাটি বর্তমানে পিবিআই তে তদন্তাধীন আছে। উপজেলা প্রকৌশলী বলেন, কাজ সঠিকভাবে করা হইয়াছে

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ