বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

কড়িয়া বাজারে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

৩টি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা, উৎসবে মেতেছে ব্যবসায়ীরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী কড়িয়া বাজারে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৫ তারিখ, শুনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কড়িয়া বাজার বণিক সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ চলবে।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার – এই ৩টি গুরুত্বপূর্ণ পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা, সভাপতি পদে:১. মোঃ নাসির উদ্দিন , ২. মোঃ আলম মিস্ত্রি সাধারণ সম্পাদক পদে ১. মোঃ এখলাছ হোসেন  ২. মোঃ ইমরান হোসেন  ক্যাশিয়ার পদে: ১. মোঃ লাবলু হোসেন  ২. মোঃ শহিদুল ইসলাম

স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে কড়িয়া বাজারের উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের কল্যাণ নিশ্চিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন ও নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ