বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুরখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

তুরান খুলনা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মোল্যা’কে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নোটিশ বুধবার (০৪ মার্চ) খুলনা জেলা বিএনপি’র দপ্তর থেকে জারি করা হয়।
বহিষ্কার নোটিশে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান ও সাংগঠনিক পর্যালোচনার পর জেলা কমিটি এ পদক্ষেপ গ্রহণ করে বলে জানা গেছে।
নোটিশে আরও বলা হয়, আজিজুল রহমান মোল্যা’কে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ঐক্য অটুট রাখতে বিএনপি বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। কেউ ব্যক্তিস্বার্থে বা ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে দলীয় নীতিমালা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এটাই দলের অবস্থান। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় রাজনৈতিক মহলে এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে জেলা বিএনপির এই কঠোর বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে দলীয় সূত্র বলছে, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও মতবিরোধের প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠছে। এ অবস্থায় খুলনা জেলা বিএনপির এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ