বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

গাছাতে লংকাবাংলা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মোঃ নজরুল ইসলাম গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোঃনজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধিঃ মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্ত ও হতদরিদ্র মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন।গত শুক্রবার বিকাল সাড়ে তিন টায় গাজীপুর মহানগরের গাছা থানা ৩৫ নং ওয়ার্ড কলমেশ্বর এলাকায় অবস্থিত খন্দকার রজব আলী বিদ্যানিকেতন স্কুল মাঠে প্রায় তিন শতাধিক হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্ত,দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে( কম্বল) শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বোর্ডবাজার শাখার ম্যানেজার একেএম ফজলুল হক। এ সময় আরও উপস্থিতি ছিলেন, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির কর্মকর্তা আশিকুল আলম দিদার, খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দিন মোল্লা,স্থানীয় সমাজসেবক আব্দুর রশিদ মোল্লা, ইঞ্জিনিয়ার আজারুল ইসলাম খন্দকার, ইব্রাহিম তালুকদারসহ লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ।এসময় প্রধান অতিথি বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তীব্র শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন,শীতের এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় উপকারে এসেছে। স্থানীয় এলাকাবাসী লংকাবাংলা ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ