
নরসিংদীতে কবির নামে এক যুবক কে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।
মোঃ সুমন মিয়া নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ জুন) সকালে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ছয় মাস ধরে তার কোনো চাকরি বা ব্যবসা ছিল না।
এর আগে তিনি একটি শিল্প কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের ছোট ভাই মো. লেলিন জানান, রোববার রাত ১২ টার দিকে কয়েকজন লোক এসে আহমদুল কবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
পরে সোমবার সকাল ৬টার দিকে খবর পাই, বাড়ৈগাঁও স্কুলের মাঠে তার মরদেহ পড়ে আছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।আহমদুল কবির ২০১৪ সালে তার চাচাত দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয় বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার,করে,ময়নাতদন্তের,জন্য,নরসিংদী,সদর হাসপাতালে পাঠানো হয়েছে