
অপহরণের ২১দিন পর কিশোরিকে উদ্ধার করলেও পুলিশ খোঁজে পায়নি অপহরণকারীকে,গাজীপুরে এক কিশোরী (১৪) গার্মেন্টস কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় অপহরণের হওয়া ওই কিশোরী সুনামগঞ্জের দিরাই থানার গচিয়া বাজারের দলুয়া এলাকার সিরাজ আলী ও আছিয়া বেগমের মেয়ে। সে পিতা মাথাসহ স্বজনদের নিয়ে গাজীপুর মহানগরীর ৩৫ নং ওয়ার্ডের গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকায় ডেঙ্গুর আলী সড়কের এ্যারাভিয়াল গার্মেন্টস সংলগ্নে এক ভাড়া বাসায় বসবাস করতো।
উদ্ধার অপহরণ হওয়া কিশোরী মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায় একটি ক্যাপ কারখানায় কাজের সুবাদে একই কারখানার সুপারভাইজার স্টাফ দ্বারা নির্যাতন ও বিয়ের প্রলোভনে উত্তপ্তের শিকার হন। বিষয়টি কিশোরী নিজ পরিবারকে অবগত করলে পরিবার তাকে সাবধানে চলাচলের পরামর্শ দেন। বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে অপহরন কারি একই কারখানার (গার্মেন্টস) স্টাফ পাবনার জীবন (৩৫) এর হাতে গত মঙ্গলবার (১৪মে) দুপুরে অজ্ঞাত কয়েকজন সহযোগীর সহায়তায় অপহরণ হন। জানা যায় অপহরণের সময় গার্মেন্টস থেকে বাড়ী ফেরার সময় সিএনজি যোগে তাকে কৌশলে (ফুসলিয়ে প্রভাবিত করে) জোড়পূর্বক অপহরণ করা হয়।
পরে পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে এ বিষয়ে ওই কিশোরীর পিতা লিচু মিয়া ও তার পরিবারের সদস্যরা বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ তদন্তে জন্য দায়িত্ব পায়, গাছা থানার উপ-পরিদর্শক (এসআই কাওছার, উপজেলা নির্বাচনের ব্যাস্ততার কারণে ভিকটিম কে ব্যর্থ হয়। ১৪ বছরের কিশোরী মেয়েটি অপহরণকারী জিবনের জিম্মায় দীর্ঘ ২১দিন।
অপহরণকারী পাবনার মৃত বন্দের আলী ও জরিনা খাতুনের ছেলে নূরুজ্জামান জীবণের পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারী ইতোমধ্যে একে একে চারটি বিয়ে করেছেন নারীদের প্রতারণার জালে ফাঁসিয়ে। জানা যায় ঘরে স্ত্রী রেখেও একাধিক পরকীয়ায় আসক্ত হন জীবন। এক স্ত্রী মারা গেলেও অপর এক স্ত্রীর দায়ের করা মামলাও চলমান রয়েছে সিরাজগঞ্জের আদালতে। তবে ওই অপহরণকারীর চতুর্থ (বর্তমান) স্ত্রী মুঠো ফোনে জানান, আমার স্বামী আমাকে যৌতুকের জন্যে নির্যাতন করতেন। যৌতুক না দেয়ায় আমাকে বিভিন্ন সময়ে দেয়া ওয়াদা খেলাপ করে অফিসের এক কিশোরীকে নিয়ে পালিয়েছে।
এসময় বেতনের সব টাকাপয়সাও নিয়ে যায় সে। তিনি জানান এ বিষয়ে জীবনের পরিবারও আমাকে নিজ স্বামীকে গুম খুনের মিথ্যে অপবাদ দিয়েছে বিধায় আমিও আইনগত ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছি। তিনি জানান এখনও আমার স্বামীকে খুঁজে পাচ্ছিনা যেখানেই সন্ধ্যান মিলছে টের পেয়ে পালিয়ে যাচ্ছে। এদিকে উদ্ধার কিশোরী জানায় আমাকে প্রলুব্ধ করে নিয়ে বিয়েও করেছেন অপহরণকারি জীবন। বিয়ের পর হোতাপাড়া এলাকার অপর একটি স্থানীয় কারখানায় চাকরিও নিয়েছেন জীবন।
এসব বিষয়ে জানতে চাইলে গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার বলেন অপহরণকারির মুঠোফোন ট্রেস করে গাজীপুরের হোতাপাড়া ভরাডোবা মেম্বারবাড়ী এলাকা থেকে অপহরণ হওয়া কিশোরীকে উদ্ধার করেছে। এসময় অপহরণকারিকে গ্রেপ্তার করতে পারেন নাই। তিনি জানান অভিযোগ আদালতে পাঠাবো যা নির্দেশনা আসে সে মোতাবেক আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
এ বিষয়ে গাছা থানার, অফিসার ইনচার্জ, মোঃ জিয়াউল ইসলাম বলেন আজ দু’জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। কলমেশ্বরের কিশোরীকে ও উদ্ধার করা হয়েছে।