মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে তালা ভেঙ্গে মটর সাইকেল সার্ভিস সেন্টার দুর্ধর্ষ চুরি হয়।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

গাজাপুরের টঙ্গীতে তালা ভেঙ্গে মটর সাইকেল সার্ভিস সেন্টার দুর্ধর্ষ চুরি হয়।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর টঙ্গীর মধুমিতা ইউনুছ আলী রোডের  মটর সাইকেল এক্সসরিজ ও সার্ভিস সেন্টার এক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

শুক্রবার ভোরে রাইডার মটর সাইকেল এক্সসরিজ ও সার্ভিস সেন্টার এক দোকানে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকানের মালিক
মোঃ নাজমুল ইসলাম টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীর মধুমিতা ইউনুছ আলী রোডের  মটর সাইকেল এক্সসরিজ ও সার্ভিস সেন্টার দোকানের সামনে আনুমানিক ভোর ৪:৩০ টার সময়
কতিপয় অজ্ঞাতনামা কয়েকজন ব্যাক্তি সাদা রঙের প্রাইভেটকার নিয়ে আসে। পরে সুযোগ বুজে তালা ভেঙ্গে দোকানের ভিতর প্রবেশ করে, দোকানে একটি ক্যাশ বাক্সে থাকা ৬০,০০০/- (ষাট হাজার) টাকা ও ক্যাশ বাক্সসহ লুট করে নিয়ে যায় এবং একটি লোহার শিন্দুকের ড্রয়ার ভেঙ্গে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা, সর্বমোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা নিয়ে তারা অজ্ঞাত স্থানে চলে যায়।

ভুক্তভোগী জানান, আনুমানিক ভোর সাড়ে চারটার দিকে কতিপয় অজ্ঞাতনামা ব্যাক্তি দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, আমার দোকানে থাকা প্রায় সত্তর হাজার টাকা তারা লুট করে নিয়ে চলে যায়। উক্ত ঘটনাটি আমার দোকানের সি.সি টিভি ফুটেজে রেকর্ড করা আছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ