মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

দম্পতিকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুট।

মোঃ দেলোয়ার সিকদার
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

দম্পতিকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুট।

দেলোয়ার সিকদার।প্রতিনিধি কালিয়াকৈর গাজীপুর।
বারান্দার গ্রিল কেটে ব‌্যবসায়ী দম্পতির বা‌ড়ি‌তে ঢুকে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দিয়ে আলমারির চাবি দিয়ে আলমারি খুলে নগদ ৩৫০০০ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে আট থেকে দশ জনের একটি সশস্ত্র ডাকাত দল। গত ১৩ জুলাই দিবাগত রাতে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুল চালা এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাড়িতে।
কা‌লিয়া‌কৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ