
প্রেস বিজ্ঞপ্তি
পারিবারিক কলহের জেরে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার প্রধান আসামী সামাদকে ৪৮ ঘন্টার মধ্যে গাজীপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১।
১। গত ১৩ জুন ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৬৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ডোয়াইবাড়ি (বগারভিটা) সাকিনস্থ বিবাদীর বসত বাড়িতে আসামী আব্দুল সামাদ (৫০), পিতা-আলী আহম্মদ, সাং-ডোয়াইবাড়ি (বগারভিটা), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর পারিবারিক কলহের জেরে (গৃহবধূ) ফরিদা ইয়াসমিন (৪২) কে বাঁশের দাইরার পিছনের অংশ দিয়া মাথার পিছনের ভাগে স্বজোরে একাধিক বারি মারিলে পিছনের বাম পার্শ্বে নীলাফুলা গুরুতর জখম প্রাপ্ত হইয়া ঘরের বারান্দায় লুটাইয়া পড়লে ভিকটিমকে রেখে তার স্বামী পালাইয়া যায়। তখন ভিকটিমের ছেলে ফারুক আহম্মেদ ভিকটিমকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হইলে পথিমধ্যে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশকে সংবাদ প্রদান করিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করিয়া মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর প্রেরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা আব্দুল গনি (৭০), পিতা মৃত কাজিমুদ্দিন, সাং-কপাটিয়াপাড়া, থানা-শ্রীপুর, জেলা গাজীপুর বাদী হয়ে গাজীপুর শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেন। যাহা গাজীপুর জেলার শ্রীপুর থানার মামলা নং-২০/২৩৮, তারিখ ১৪/০৬/২০২৪ ধারা-৩০২ পেনাল কোড রুজু হয়। এই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
২। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুন ২০২৪ তারিখ রাত্র আনুমানিক ০০০৫ ঘটিকার সময় র্যাব-১ এর আভিযানিক দল ও ইন্ট উইং এর সহযোগিতায় জানতে পারে যে, সূত্রোক্ত মামলার প্রধান আসামী আব্দুল সামাদ (৫০) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ডোয়াইবাড়ি এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী আব্দুল সামাদ (৫০), পিতা-আলী আহম্মদ, সাং-ডোয়াইবাড়ি (বগারভিটা), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আব্দুল সামাদ (৫০)তার স্ত্রী ভিকটিম ফরিদা ইয়াসমিন(৪২)’কে পারিবারিক কলহের জেরে বাঁশের দাইরার পিছনের অংশ দিয়া মাথার পিছনের ভাগে স্বজোরে একাধিক বাড়ি মেরে হত্যা করছে মর্মে স্বীকার করে।
৩। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-মোঃ মাহফুজুর রহমান,সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার),অধিনায়কের পক্ষে, ফোনঃ ৪৮৯৬৩১৫২প্রেস বিজ্ঞপ্তি
পারিবারিক কলহের জেরে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার প্রধান আসামী সামাদকে ৪৮ ঘন্টার মধ্যে গাজীপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১।