মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে কোন মা-বাবা যাবে না বৃদ্ধাশ্রমেঃ ভাইস চেয়ারম্যান নাসির মোড়ল।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর শ্রীপুরের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাসির মোড়ল বলেছেন, আর কোন মা-বাবা যাবে না বৃদ্ধাশ্রমে। শ্রীপুর উপজেলার প্রতিটি এলাকার মা-বাবার বয়সী প্রত্যেকই আমার মা-বাবা।

যদি কেউ মা-বাবাকে দেখাশোনা করতে ব্যর্থ হন তাহলে আমাকে বলবেন,আমি তাদের দায়িত্ব নেব। আমি বেঁচে থাকতে আর কোন বাবা-মা যাবে না বৃদ্ধাশ্রমে। ৩১ শে মে শুক্রবার রাত আটটার সময় উপজেলার গোসিংগা বাজারে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম শেখ এর সঞ্চালয় গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

ভোটার, সমর্থক ও নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ-কে নিয়ে অনুষ্ঠিত হয় গণ-সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাসির মোড়ল। তাকে কাছে পেয়ে উচ্ছাসিত গোসিংগা ইউনিয়ন বাসী। তার আগমনের বার্তা শুনে হাজার হাজার ভক্ত, ভোটার, সমর্থক ও নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণীর মানুষেরা বিকেল থেকে একত্রিত হতে থাকেন গোসিংগা বাজারে। উল্লেখ্য, গত ২১শে মে ২০২৪, ৬’ষ্ঠ শ্রীপুর উপজেলা নির্বাচনে বই মার্কা প্রতীক নিয়ে ৬৪০৫৩ ভোট পেয়ে জয়লাভ করেন নাসির মোড়ল।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ