মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

নরসিংদীতে দুর্বত্তদের হাতে মেহেরপাড়া ইউনিয়ন ও সাবেক ইউপি চেয়ারম্যান খুন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে দুর্বৃত্তদের হাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খুন!

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান মাহবুব (৪০)কে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাইদ হাসার পাপ্পু (৩৮) নামে তার এক সহযোগী। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১১ টায় মাধবদী থানার ভগিরথপুর এলাকার শাহী ঈদগাহের সামনে এই ঘটনা ঘটে।নিহত মাহাবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকার আমিন উদ্দিনের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ভগিরথপুরে অবস্থিত তার ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনিসহ বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শী ও নিয়তের আত্মীয়-স্বজনরা জানায় নিহতের স্বজনরা জানায় এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে পাপ্পু নামে এক সহযোগী আহত হয়। সে বর্তমান নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ