মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

গাজীপুরে  বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ।

বিশেষ প্রতিনিধি সাবরিনা জাহান
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ সাবরিনা জাহান, গত মঙ্গলবার সকাল ৯ টায় গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার খাঁ পাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। পরবর্তীতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর বাসভবনে সামনে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, গাজীপুরের টঙ্গী এলাকার বি এস আই এস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। গত ১০ দিন ধরে আন্দোলন করছেন তারা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে আজ মঙ্গলবার পোশাক শ্রমিকরা গাজীপুরা সাতাইশ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় অবস্থান নেন। এসময় মহাসড়কের পূর্ব পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে তারা সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এসে বিক্ষোভ করতে থাকে। এর আগেও কয়েক দফা তার বাসার সামনে শ্রমিকরা অবস্থান নেন। পরবর্তীতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম শ্রমিকদের সাথে কথা বলেন এবং মালিক ও শ্রমিকদের সাথে বসে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। তাদের সাথে কথা বলে বেতন দেওয়ার আশ্বাস দেয়ায় রাস্তা ছেড়ে চলে যায়,  বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ