
মোঃ বশির আলম, গাজীপুর প্রতিনিধি, গাজীপুর মহানগরের গাছা থানার ৩৬ নং ওয়ার্ড কাথোরা এলাকার স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। কাথোরা মোহাম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসার
সভাপতি নির্বাচিত হয়েছেন,আলহাজ্ব আব্দুল্লাহ-আল মামুন মন্ডল। এলাকার নারী সমাজ যাতে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারে সে লক্ষে এলাকার শিক্ষিত ও সচেতন সমাজ ১৯৭৪ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন,এবং ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়। দক্ষ পরিচালনা পরিষদ দ্বারা প্রতিষ্ঠাটি পরিচালিত হয়ে আসছে। যার ফলশ্রুতিতে পাবলিক পরীক্ষাগুলোতে বরাবরই ভাল ফলা ফল করে আসছে এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়াও খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি।
প্রতি বছরই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ গঠিত হয়ে থাকে। এবারেই সভাপতির পদে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায়
গতকাল ২০ মে২০২৪ তারিখ সোমবার দুপুরে গাজীপুর জেলা শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস,৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর ও শিক্ষক মাওলানা জিনাতুর রহমান,অত্র প্রতিষ্ঠানের সুপার মোঃআবু হানিফ, চান্দপাড়া দারুওালীম মাদ্রাসার সুপার মাওলা মোঃ মোকতার হোসেন,জমিদাতা মোঃ ওমর ফারুক, মাওলানা এ.বি.এম শামছুদ্দীন আহম্মেদ,হাজী আঃ মালেক,হাজী আব্দুর রহমান,মোঃহেলাল উদ্দিন,মোঃ আলা উদ্দিন আলা,আব্দল হাই,মোঃ বিলাল হোসেন, মোঃ নবীন হোসেন অত্র মাদ্রাসার শিক্ষক,শিক্ষক প্রতিনিধি, জমিদাতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে সভাপতির পদে কোনো প্রার্থী না থাকায়, সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর,গাছা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল। এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের সুপার মোঃ আবু হানিফ।
এগার সদস্য বিশিষ্ঠ পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হলেন,দাতা সদস্য মেহেদী আনিছ, অভিভাবক সদস্য,দাখিল শাখায়
মাওলানা আঃ হান্নান, মোঃ জুলহাস,মোঃ বেলায়েত হোসেন,ইবতেদায়ী শাখায় মোঃলুতফর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য উমরিন।
শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, মোঃবিল্লাল হোসেন তালুকদার, মোঃমানসুর রহমান, নূরুন্নাহার।নির্বাচিত পরিচালনা পরিষদ আগামী ২ বছর তাদের দ্বায়িত্ব পালন করবেন।
মোঃ বশির আলম
তারিখ – ২২-০৫-২০২৪ ইং