মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

বিজিবির রাতভর অভিযানে সীমান্তে উদ্ধার হলো বিপুল পরিমান ভারতীয় শাড়ী

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি :ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন হালুয়াহাটি নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় শাড়ী পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ ডিসেম্বর ভোর রাতে অভিযান পরিচালনা করে ০১টি ইজিবাইকসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ষোল লক্ষ টাকা।

চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল একই সময়ে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন কান্দাপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করতঃ সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারকালে ভারতীয় কম্বল আটক করে যার সিজার মূল্য বারো হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ সীমান্তে বিজিবি টহল দল কর্তৃক সর্বমোট ষোল লক্ষ বারো হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও কম্বল আটক করতে সক্ষম হয়।

বিজিবির সিও মেহেদী হাসান জানান ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ