
নিজস্ব প্রতিবেদকঃ
১৪ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা অফিসে এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম. আমজাদ খান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ইকবাল হোসেন, এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের যুগ্ম সদস্য সচিব শহিদুল ইসলাম খান ও এবি পার্টি কাপাসিয়া উপজেলার সদস্য সচিব, ফরিদা ইয়াসমিন জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসম উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার আমীর ড. জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর আব্দুল হাকিম ও সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।