মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

গাজীপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গাজীপুর জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মোঃ এরসাদ আলম শরিফ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোঃ এরশাদ আলম শরিফঃ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গাজীপুর জেলা পুলিশ শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ০৯.৩০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব লিপি রানী সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, গাজীপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ