
মোঃ এরশাদ আলম শরিফঃ ৩০ নভেম্বর ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর,গাজীপুর জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন,কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর ও রায়েদ ইউনিয়নের আমতলী এলাকায় পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কয়লা চুল্লির দু’টি কারখানা ভেঙে দেওয়া হয়েছে। উক্ত অভিযানটি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক এর নেতৃত্বে পরিচালিত হয় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রকিবুল হাসান ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কাপাসিয়া থানা
পুলিশ ও আনসার। এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।