মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

৪৩ নং ওয়ার্ড সহ গাজীপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত

মোঃ মুজাহিদুল ইসলাম টঙ্গী।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ শে নভেম্বর ২০২৫ ইং তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ঘোষিত ৩১ দফার রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে এ আয়োজন করা হয়।
এসময় কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের প্রতিকি নেতা সালাউদ্দিন সরকারের নেতৃত্বে
টংগি পূর্ব থানা বিএনপির সাবেক সফল সভাপতি সরাফত হোসেন ও টংগি পূর্ব থানা বিএনপির আহবায়ক সদস্য বি এম শামীম এর দিক নির্দেশনায় কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টঙ্গীর বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন এবং দলের ঘোষিত ৩১ দফা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের সমস্যাবলী শোনা হয় এবং বিএনপির পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করেন
গাজীপুর মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও তরুন সমাজসেবক , গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাট শাহ্ ।
স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ