মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

টঙ্গীতে ১৩ নভেম্বর যে লকডাউন কর্মসূচি দিয়েছে তাদের বিরোধী মোটরসাইকেল শোডাউন করেছে আসাদুজ্জামান কিরণ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত ‘লকডাউন’ কর্মসূচির বিরোধিতায় মোটরসাইকেল শোডাউন করেছে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুল ইসলাম কিরণ। র‍্যালিটি টঙ্গী হোন্ডা রোর্ডের মাথা থেকে শুরু হয়ে ঢাকা- ময়মনসিংহ সড়ক গাজীপুরা পদক্ষিণ করে হাজির মাজার ইউনিট কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এ সময় রাশেদুল ইসলাম কিরন বলেন বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটিয়েছে। বর্তমানে দেশ যখন স্থিতিশীল অবস্থায় ঠিক সেই সময় ভারত থেকে এখনো ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য কথিত লকডাউন দেওয়ার নামে দেশকে ষড়যন্ত্রের মুখে ফেলছে। বর্তমানে বিএনপিও অংক সহযোগী সংগঠন সব সময় সতর্কতা সাথে আছে তাদের ষড়যন্ত্রকে কঠোর হস্তে প্রতিহিত করবে। নির্বাচনের আগে যদি কোন বাড়াবাড়ি করে তাহলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। এ সময় শতাধিক নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে র‍্যালিতে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন ৫৭ নং ওয়ার্ড মাজার ইউনিট বিএনপির শাহাবুদ্দিন, নুরু মিয়া, শামীম, সুনীল,খোকন, মিন্টু,আলকাছ, ফিরোজ,জিয়া, নজু, রাজু, নজরুল, সাবিজল,রুবেল,শাহীন,মামুন, শাহ আলম, প্রমুখ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ