মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ভারতে পালিয়ে থেকেও রক্ষা পেলেন না মাসুদ রানা পীরগঞ্জে ইসহাক হত্যা মামলায় ৪ বছর পর গ্রেপ্তার হলেন তিনি

মোঃ মুনসুর আলী সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ভারতে পালিয়ে গিয়েও রক্ষা পেলেন না ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারের বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী (২৮) হত্যা মামলার প্রধান আসামী মাসুদ রানা। ঘটনার ৪ বছর পর তাকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জুলাই ভোরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট-কর্নাই মাঝাপাড়া পাকা সড়কের দক্ষিণে পুকুর পাড়ে খুন হন বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। সেই সময় মামলা ৩ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। মামলার প্রধান আসামী উপজেলার চন্দরিয়া গ্রামের নুরুল মেম্বারের ছেলে মাসুদ রানা পাশ^বর্তী দেশ ভারতে পালিয়ে যায়। ঘটনার ৪ বছর পর সম্প্রতি ভারতে পুলিশের হাতে আটক হয় মাসুদ। ভারতীয় পুলিশ তাকে বিএসএফর কাছে হস্তান্তর করেন। গত বৃহস্পতিবার বিএসএফ তাকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে। এসময় সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি। পরে ঐ দিনই দুপুরে তাকে যশোরের চৌগাছা থানা পুলিশে কাছে হস্তান্তর করেন বিজিবি। চৌগাছা থানা পুলিশ তার বিষয়ে অনুসন্ধান করে জানতে পারেন তিনি পীরগঞ্জের ইসাহাক আলী হত্যা মামলার প্রধান পলাতক আসামী। বিষয়টি জানতে পেরে পীরগঞ্জ থানা পুলিশ চৌগাছা থানা থেকে মাসুদকে পীরগঞ্জ থানায় নিয়ে আসেন এবং শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান।
উল্লেখ্য, এ হত্যা মামলায় এর আগে উপজেলার জাবরহাট গ্রামের নয়ন (২০) মাধবপুর গ্রামের আরিফুল ইসলাম (৩২) ও চন্দরিয়া গ্রামের মেজবাউল ইসলামকে(১৮)কে গ্রেপ্তার করে থানা পুলিশ জেল হাজতে পাঠায়। তারা বর্তমানে জামিনে রয়েছেন। মাসুদ গ্রেপ্তার হলেও এ মামলার আরো একজন আসামী পলাতক রয়েছেন। এলাকাবাসীর ধারণা তিনিও ভারতে পালিয়ে আছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামী মাসুদ রানা। দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। বিএসএফ তাকে বাংলাদেশে পুশইন করে। বিজিবি মাসুদকে সীমান্তে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে যশোরের চৌগাছা থানা থেকে তাকে ধরে এনে জেল হাজতে পাঠানো হয়েছে।

পীরগঞ্জে বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চাম্পিয়ন হয়েছেন পীরগঞ্জ ক্রিকেট একাডেমী। রানার আপ হয়েছেন দিনাজপুরের সান সাইন ক্রিকেট একাডেমি। শনিবার পীরগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। সকালে ফাইনাল খেলার উদ্বোধন করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল। বিকালে পুরস্কার বিতরনী সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য নুর-এ-শাহাদাৎ স্বজন, পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ক্রিকেট প্রশিক্ষক রোকুনুজ্জামান রাহাত, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, পীরগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি জিয়াউল্লাহ রিমু, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক কনক, কোষাধ্যক্ষ রুবেল প্রমূখ। পরে চাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ