
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা আব্দুল মান্নান ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় সেনবাগে এক হৃদয়স্পর্শী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমীর হল রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নেতাকর্মীরা আবেগঘন পরিবেশে মহান আল্লাহর নিকট আব্দুল মান্নান ভাইয়ের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মী আব্দুল মান্নান এর জন্য দোয়া করেন, যেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও জনগণের পাশে ফিরে আসতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য মাস্টার মোক্তার হোসেন ইকবাল, সাবেক ছাত্রদল নেতা মো. ফখরুল ইসলাম টিপু, সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন জুলেট, যুবদল নেতা মামুন মেম্বার, বিএনপি নেতা মহিন উদ্দিন মহিন ও আনোয়ার হোসেন সহ ৪নং কাদরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন