মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ভোলাহাট সীমান্তে দিয়ে ১৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার সকালে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, সকালে বিএসএফ ওই ১৯ জনকে সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্যে জানাগেছে- তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় অবৈধপথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হোন। বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ