মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে নতুন গাড়ি ও বেঞ্চ উদ্বোধন“ উন্নয়ন অভিযাত্রা ২০২

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:‎ নোয়াখালীর বাতাকান্দি অঞ্চলে অবস্থিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে শিক্ষার পরিবেশ উন্নয়নে এক বিশেষ আয়োজন সম্পন্ন হয়েছে।

‎রোববার ( ২১ সেপ্টেম্বর ) সকাল ১০টায় সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় “উন্নয়ন অভিযাত্রা ২০২৫” কর্মসূচির অংশ হিসেবে নতুন গাড়ি ও নতুন বেঞ্চ উদ্বোধন অনুষ্ঠান।

‎অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর জামাতা স্মৃতি স্মরণ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানকিরহাট ডিগ্রি কলেজের অধ্যাপক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক মো: আবদুল জব্বার, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক মো: আবুল খায়ের, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব।

‎অত্র একাডেমীর সিইও মোঃ আবদুস ছাত্তার বিএসসি, এমএড এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, একাডেমীর সহকারী শিক্ষক মো: সৌরভ হোসেন।

‎অতিথিরা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশগড়ার নায়ক। তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”

‎তাঁরা আরো বলেন, “শিক্ষা উন্নয়নে অবকাঠামোগত সহায়তা শুধু নয়, বরং আধুনিক মানসিকতার বিকাশে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরী।”

‎আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ একাডেমীর শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

‎অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক আহবায়ক জাবের আহমদ, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ,শিক্ষক-অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উজ্জীবিত করেন। অনুষ্ঠানের শেষান্তে যোগ দেন সৈয়দ হারুন এর সহধর্মিণী সৈয়দা সাজেদা আক্তার শেলী।

‎অনুষ্ঠানে স্লোগান ওঠে, “শিক্ষা হোক সমৃদ্ধির পথ, উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যাক দেশ।”

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ