মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

টঙ্গীতে বিপুল পরিমান হেরোইন ও ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার

মোঃ মুজাহিদুল ইসলাম টঙ্গী।
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর টঙ্গীতে আইনশৃংখলা বাহিনীর ​দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে কেরানীটেক বস্তির কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার। রবিবার (২১ শে সেপ্টেম্বর ২০২৫ ইং) রাতে টঙ্গী পূর্ব থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওহিদুজ্জামান এর দিক নির্দেশনায় ওসি তদন্ত মোঃ আতিকুর রহমানের ও সেকেন্ড অফিসার এস আই তুহিন এর নেতৃত্বে এস আই মোঃ এহেতেশাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কেরানিরটেক বস্তি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন এবং ১২০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

​টঙ্গী কেরানিটেক বস্তিতে রুনা হেরোইন, ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ১৭/১৮ টি মাদক মামলা এবং ১ টি মানি লন্ডারিং মামলা রয়েছে বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, রুনার মাদক সিন্ডিকেটের কারণে টঙ্গীর অসংখ্য তরুণ-তরুণী মাদকের জালে জড়িয়ে পড়েছে, যা এলাকার সামাজিক পরিবেশকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করছিল। স্থানীয়রা আরও জানাই রুনার বড় ভাই এর আগে ৪৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়। এছাড়াও কিছু দিন আগে রুনার বাবা আব্দুল কাদির ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়। তিনি বর্তমানে গাজীপুর জেল খানায় আছেন।
​টঙ্গী পূর্ব থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান, “রুনা টঙ্গী অঞ্চলের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছিলাম। অবশেষে সফল অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক নর আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে দ্রুতই আদালতে পাঠানো হবে।”
​তিনি আরও নিশ্চিত করেন যে মাদকের বিরুদ্ধে টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ