মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সেনবাগে ডাকাতির রহস্য ফাঁস! নারায়ণগঞ্জ থেকে দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
‎নোয়াখালীর সেনবাগে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
‎
‎বুধবার ( ১০ সেপ্টেম্বর ) গ্রেপ্তারকৃত আমিনুল আদালতে ঘটনার বিস্তারিত বিবরণসহ জড়িত অন্যান্য ডাকাতদের নাম-ঠিকানা প্রকাশ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
‎
‎প্রকাশ,গত ২৫ আগস্ট রাত ১টা ৪০ মিনিটে দক্ষিণ মোহাম্মদপুরের কল্যান্দী এলাকায় ডাকাতির ঘটনায় মামলার সূত্র ধরে নোয়াখালী জেলা পুলিশের চৌকস টিম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থেকে দুর্ধর্ষ ডাকাত মোঃ আমিনুল ইসলাম (২৫)-কে গ্রেপ্তার করে।
‎
‎নোয়াখালী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্ আল ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
‎
‎পুলিশ জানায়, অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ