মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক । বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টঙ্গী পশ্চিম থানা ও পূর্ব থানার, বিএনপির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানার ৫৭ নম্বর ওয়ার্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার । প্রধান অতিথির বক্তব্যে শওকতহোসেন সরকার বলেন,একজন দলের এমপি যদি খারাপ হয়, তবে তার নেতাকর্মীরাও খারাপ হবে। এর বাস্তব উদাহরণ ২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি জাহিদ আহসান রাসেল এর চাচা মতিউর রহমান মতি। তিনি মানুষের জমি দখল করেছেন, টঙ্গী এলাকার শত শত দোকানপাট জোরপূর্বক দখল করে তার বাহিনী দিয়ে চাঁদাবাজি চালিয়েছেন। কিন্তু বিএনপির কোনো নেতা কখনো চাঁদাবাজি করে না, করার সুযোগও নেই। যদি আমাদের দলে কেউ বিএনপির নাম ব্যবহার করে অন্যায় বা চাঁদাবাজি করতে চায়, তবে তাকে এমন উপযুক্ত শাস্তি দেওয়া হবে যা কল্পনারও বাইরে। তিনি এলাকায় জনগন ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,আওয়ামী লীগ সরকারের আমলে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। কিন্তু এখন বিএনপির আমলে এমনটা হবে না। বিএনপির কেউ কখনো আপনাদের কাছ থেকে একটি টাকাও দাবি করবে না। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা কখনোই চাঁদাবাজদের দলে স্থান দেব না। তিনি আরও বলেন দীর্ঘ ১৭ বছর আমরা অনেক কষ্ট সহ্য করেছি। শত শত মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে। প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে সারা দেশের প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তাই আমরা মামলার যন্ত্রণা গভীরভাবে বুঝি এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়াই করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা আহবায়ক মোঃ বশির আহমেদ, গাজীপুর মহানগর যুবদলের, মোঃ জসিম উদ্দিন ভাট, মোঃ আমিনুল ইসলাম পিন্টু, হাফেজ মোখলেছুর রহমান, মোঃ মশিউর রহমান, মোঃ মামুনুর রহমান, সুলতানা বেগম কনা, নুরুল ইসলাম ফরহাদ, সভাপতিত্ব করেন মোঃ রাশেদুল ইসলাম কিরণ, টঙ্গী পূর্ব থানা বিএনপির আহবায়ক, সঞ্চালনায় ছিলেন মোঃ শাহাবুদ্দিন ৫৭ নং ওয়ার্ড মাজার ইউনিট টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল শেষে উপস্থিত এলাকাবাসীর মাঝে খাবার প্যাকেট তবারক বিতরণ করা হয়। এসময় টঙ্গী পশ্চি থানা ও পূর্ব থানার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ