মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বশির আলম টঙ্গী থেকে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

বশির আলম ##গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আনিসুর রহমান (শিপন), আহ্বায়ক সদস্য, টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপি ও সভাপতি, ৫৩ নং ওয়ার্ড বিএনপি, মোঃ সাদেক হোসেন, সাধারণ সম্পাদক, ৫৩ নং ওয়ার্ড বিএনপি, মোঃ আজিজুর রহমান টিপু, সদস্য, গাজীপুর মহানগর যুবদল, মোঃ আব্বাস আলী, সভাপতি, টঙ্গী পশ্চিম মেট্রো
কৃষকদল। মো: নাজমুল হাসান নাইম, যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পশ্চিম মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল। আরেফিন সিদ্দিক বুলবুল, সাবেক সদস্য সচিব, টঙ্গী পশ্চিম মেট্রো থানা ছাত্রদল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনির হোসেন (৫৫ নং ওয়ার্ড), মনির হোসেন, জামির হোসেন, আশরাফুল আলম লিটন, কাবিল মন্ডল, রাজু মৃধা, আলম হোসেন, সেলিম হোসেন, স্বেচ্ছাসেবক নেতা কবির হোসেন, কৃষকদল নেতা আক্কাস আলী, ছাত্রদল নেতা মেহেদী হাসান আরিফ, সজিব, মিরাজসহ আরও অনেকে।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, গাছ আমাদের পরিবেশের প্রাণ, তাই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি শহর ও মহল্লাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ